বন্যাপ্রবন এলাকায় ভয়েস মেসেজ প্রদান বন্যার আগাম সতর্কবার্তা প্রচারের অন্যতম কার্যকরী মাধ্যম। বন্যার আগাম সতর্কবার্তা প্রচারের জন্য প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট ও রাইমসের কারিগরি সহায়তায় দেশে এই প্রথম Artificial Intelligence (AI) জেনারেটেড ভয়েস দিয়ে বন্যার আগাম সতর্কবার্তা রেকর্ড করা হয় এবং বন্যা কবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিকট এই বার্তা দ্রুততম সময়ে পৌছানো হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য স্থানীয় পর্যায়ে দ্রুততম সময়ে সঠিক ও নির্ভুল সতর্কবার্তা জনগণের নিকট পৌছানো। তারই ধারাবাহিকতায় এই বছরের বন্যা মৌসুমে পাইলট কার্যক্রম হিসেবে AI জেনারেটেড ভয়েস মেসেজ কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধা জেলার বন্যায় আক্রান্ত জনগণের নিকট যথাযথ সময়ে পৌছে দেয়া সম্ভব হয়েছে।